Forums
ড্রামাঃ মায়াপাখি - Printable Version

+- Forums (https://forum.xgossip.fun)
+-- Forum: Storeys Category (https://forum.xgossip.fun/forumdisplay.php?fid=1)
+--- Forum: Community Hub (https://forum.xgossip.fun/forumdisplay.php?fid=5)
+---- Forum: Entertainment (https://forum.xgossip.fun/forumdisplay.php?fid=6)
+---- Thread: ড্রামাঃ মায়াপাখি (/showthread.php?tid=29)



ড্রামাঃ মায়াপাখি - X Man - 09-06-2026

 ড্রামাঃ মায়াপাখি
পৃথিবীতে যত কষ্ট আছে সবচে বড় কষ্ট হলো, তার প্রিয় মানুষটা যখন তার সাথে প্রতারণা করে!! পুরুষ মানুষ সব সহ্য করতে পারে কিন্তু প্রিয় মানুষের ছলনা কখনোই সহ্য করতে পারে না!! গল্পটা দেখে আমার ভিতর থেকে কান্না আসছে। জাস্ট একটা ঘোরের মধ্যে চলে গেলাম, ওয়াট এ মেকিং। আর নীহা মেয়েটার অভিনয় এক্সপ্রেশন পারফেক্ট কম্বিনেশন!! স্ক্রিনে একটা মানুষের দুইটা সত্তা মাইন্ড ব্লোইং প্রেজেন্টেশন। 
"তুমি আমার সেই মায়াপাখি"
বেনি করা চুল, কাজল চোখে চশমা, কপালে টিপ, যেন হুমায়ুন আহমেদ এর উপন্যাসের নায়িকাদের মতো দেখতে! আহা স্বর্গীয় ভালোবাসার নিদারুণ সংলাপ। 
রোমান্টিক জনরার বাইরেও অপূর্ব নিজেকে প্রেজেন্টেশন করেছে ক্রাইম সাসপেন্স থ্রিলার জনরায় যা অডিয়েন্সদের জন্য ছিল স্পেশাল। 
গল্পটা মূলত, রাজধানীর একটি ফ্ল্যাট থেকে মায়া নামের একজন গৃহবধূর লা.শ উদ্ধার করে পুলিশ। এটা কি হ.ত্যা না আত্নহ.ত্যা...? এই ইনভেস্টিগেশনকে কেন্দ্র করেই উন্মোচন হয় এক হৃদয়বিদারক কালো অধ্যায়! 
এটা শুধু একজন সাধারণ ফ্রিল্যান্সার আর কর্পোরেট "গোল্ডেন এ প্লাস" কোম্পানিতে জব করা মায়ার গল্প না। এটা এই সমাজের অনেক দম্পতির পারিবারিক কোলাহলের গল্প। স্ট্রাগল করে মায়া বিভিন্ন জবের জন্য একের পর এক সিভি এপ্লাই করে, যার স্বপ্ন ছিলো বড় কোন প্রাইভেট কোম্পানিতে জব নিবে। মায়া একদিন গোল্ডেন এ গ্রুপে এইচআর ডিপার্টমেন্টে জব হলো। তারপর কি হলো...? 
কম্পিটিশন আর জেলাসী খুব ভয়ংকর ব্যাপার। কম্পিটিশন থেকে মানুষ হয়ে উঠে দুর্ধর্ষ লেভেলের জয়ী হবার নেশা। যে ভয়ংকর নেশার শুরু আছে শেষ নাই। একটা সময় পরে তা খুব বাজে ভাবে ইফেক্ট করে আমাদের মস্তিষ্কে। পরিচালক "জাকারিয়া সৌখিনের" মাস্টারমাইন্ড মেকিং। ১ ঘন্টা ২০ মি. পর আমি নিজেই ইমোশনাল হয়ে গেছি!! আর নীহা মেয়েটার জন্য আফসোস করছি।। 
ফাইনালী ক্রাইম সাসপেন্স থ্রিলার ড্রামা যাদের পছন্দ তাদের জন্য মাস্ট ওয়াচ। 
বিদ্রঃ অবশ্যই টিস্যু নিয়ে দেখতে বসবেন।

~হ্যাপি ওয়াচিং



RE: ড্রামাঃ মায়াপাখি - X Man - 09-06-2026

হাই


RE: ড্রামাঃ মায়াপাখি - X Man - 09-06-2026

চিক


RE: ড্রামাঃ মায়াপাখি - X Man - 09-06-2026

তগএুটগবব