Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

DC Movie (2026)
#1

? DC (2026) || ⛔ ?? ??????? ⛔

✍️ মুভিটা নিয়ে কী লিখবো তা দেখার সময়েই মাথায় ঘুরছিল। কিন্তু এখন রিভিউ লিখতে বসে সেগুলো সব ভুলে গেছি! তবে এতটুকু বলতে দ্বিধা নেই যে, লোকেশ কানাগারাজের অভিনয় জগতে প্রবেশটা মারাত্মক একটা মুভির মাধ্যমেই হলো।
শুরুর একটা দৃশ্য দিয়ে শুরু করি—একজন বাবা, তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরছিল আর মধ্যপথে কর্মরত পুলিশ ওই বাবাকে তাদের কাজে সাহায্য করতে বলে। কিন্তু যখনই জানতে পারে তার কাছে লাখ খানেক টাকা আছে, তখনই পুলিশের ভেতরের লোভ জেগে ওঠে আর লোকটিকে গুম করে দেয়। এটা শুধুমাত্র মুভির শুরু, কোনো স্পয়লার নয়। এই দৃশ্যেই পুলিশের প্রতি দর্শকদের একটা নেতিবাচক মনোভাব নিয়ে আসতে পরিচালক ১০০% সফল। গল্পের মূল চরিত্র দেবদাস আর চন্দ্রমুখীর গল্পটা না হয় আপনারা মুভি দেখেই জেনে নিন।
এবার আসি মুভির বাকি দিকগুলো নিয়ে, যেখানে প্রথমেই বলতে হবে অনিরুদ্ধের মিউজিক। এই মুভির OST-তে ১৫টি ভিন্ন ভিন্ন ট্রাক দিয়েছে। একটা ক্লিপ দেখেছিলাম যেখানে A.R. Rahman অনিরুদ্ধকে বলেছিল 'মাস' মিউজিকের পাশাপাশি সে যেন ক্লাসিক মিউজিক নিয়েও কাজ করে। এই মুভির OST যেন সেই কথা রাখারই বাস্তব রূপ! একদম প্রত্যেকটা মিউজিক ঠিক ঠিক জায়গাতে ব্যবহৃত হয়েছে। বিশেষ করে ইন্টারভালে যখন Raga of Revenge মিউজিকটা শুরু হয়, তখন এত পরিমাণ গুজবাম্পস পেয়েছি যা সচরাচর পাই না। বাকি সব মিউজিক আর গান মুভিতে টপনচ লেগেছে।
অভিনয়ে লোকেশ কানাগারাজকে যদিও প্রথমবার দেখছি না, কারণ তাকে আগে ছোটখাটো ক্যামিও দিতে দেখেছি। তবে সেটা একটা মুভিতেই, যেটা তার নিজের পরিচালনা করা মুভি ছিল—Master. সেখানে মুভির শেষ দৃশ্যে জেলের ভেতরে তাকে কয়েক সেকেন্ড দেখানো হয়, পুরোপুরি অভিনয় বলা চলে না যদিও সেটাকে। তবে এই মুভিতে তার অভিনয় একজন গ্যাংস্টার চরিত্রে সত্যিই অসাধারণ ছিল। ভাবিনি প্রথম মুভিতেই তিনি এত ভালো করতে পারবেন!
ওয়ামিকা গাব্বি আর সঞ্জনা কৃষ্ণমূর্তিকে এই মুভিতে যে কাস্ট করেছে তাকে স্যালুট! ভাইরে ভাই, দুজনকে কেউ পাশাপাশি দেখলে মনে হবে তারা সত্যিই আপন বোন! এত মিল দুজনের মধ্যে যে মুভিতে দেবদাস দ্বিতীয় হাফের কিছু আগে একটু কনফিউজ হয়ে গিয়েছিল। ওয়ামিকা গাব্বির স্ক্রিপ্ট সিলেকশনে বেশ সমস্যা রয়েছে; বলিউডে গেলেই কি যেন হয়ে যায় তার, যতসব আজেবাজে মুভিতে অভিনয় করে! কিন্তু অন্য ইন্ডাস্ট্রিগুলোতে গেলে তার অভিনয় আর চরিত্র দারুণ লাগে। এই মুভিতে তার একটা বন্দিশালা থেকে মুক্তি পাওয়ার দৃশ্য আছে, যেখানে তাকে একটা মুক্ত পাখি যেভাবে প্রথমবার বাইরের দুনিয়ায় এসে কী করবে ভেবে পায় না—তার অভিনয়েও ঠিক সেই সৌন্দর্য ফুটে উঠেছে। লোকেশের সাথে কেমিস্ট্রি দারুণ হয়েছে ওয়ামিকার।
বাদবাকি অভিনেতারাও ভালো করেছেন নিজেদের চরিত্রে। গল্প অনেক ফাস্ট-পেসড, বোরিং হওয়ার কোনো মুহূর্ত রাখেনি নির্মাতা। আর অনিরুদ্ধের মিউজিক তো আছেই পুরো গল্পটাকে অনুভব করানোর জন্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই দেবদাস আর চন্দ্রমুখীর এক ভায়োলেন্ট ভার্সন দেখতে চাইলে DC মাস্টওয়াচ।
অসম্ভব সুন্দর বাংলা অনুবাদ রয়েছে ইমন ভাইয়ের তৈরি। সবাইকে অনুরোধ থাকবে অরিজিনাল তামিল ভাষায় অনুবাদ দিয়ে দেখুন, যদি মুভির আসল মজা অনুভব করতে চান।
➤ P. Rating: 4 out of 5
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)