08-31-2026, 08:13 AM
"কিসের বিয়ে? মানি না আমি এই বিয়ে! আমি আমার মার জায়গায় কাউকে কোনোদিন আসতে দেব না।"
বলেই বাঁধন উন্মত্তের মতো ড্রয়িংরুমে থাকা সব আসবাবপত্র ভাঙচুর করতে থাকল। কাঁচ ভাঙার তীব্র শব্দে চারপাশ প্রকম্পিত হচ্ছে কিন্তু বাঁধনের এই বিধ্বংসী রূপ দেখে আজ তাকে থামানোর সাহস কারো নেই। অদূরেই পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন বাঁধনের বাবা আহসান রহমান। তার ঠিক পাশেই বধু বেশে এক নারী নাম তার রজনী। পরনে টকটকে লাল শাড়ি আর সর্বাঙ্গে গয়নার জৌলুস যাকে কিছুক্ষণ আগেই আহসান রহমান বিয়ে করে ঘরে তুলেছেন। রজনীর শাড়ির এক কোনা শক্ত করে মুঠোর ভেতর খামচে ধরে দাঁড়িয়ে আছে চার বছরের এক ছোট্ট মেয়ে নাম তার রূপা। বার্বি ডলের মতো দেখতে সেই ছোট্ট মেয়েটির বাদামি চোখ জোড়া এখন প্রচণ্ড আতঙ্কে সিঁথিয়ে আছে। বাঁধনের দাদা হাজি রহমান এবার কম্পিত কণ্ঠে বাঁধনকে শান্ত করার চেষ্টা করলেন।