Andhar Some words a...
 
Notifications
Clear all

Andhar Some words about the movie


Posts: 72
Admin Registered
Topic starter
(@sojib)
Member
Joined: 5 months ago

একটা কথা আছে - বাঙালি নামাজের কাতার ছাড়া আর কাউকেই সামনে আগাইতে দেয় না। পিছনে ধরে রাখা আমাদের একটা জাতিগত অভ্যাস! 😐

 

হরর জনরা পৃথিবীর প্রায় সব বড় ফিল্ম ইন্ডাস্ট্রিরই খুব কমন একটা সেগমেন্ট। হলিউডে তো হাজার হাজার হরর সিনেমা হয়েছে। টার্কিশ, স্প্যানিশ, ইন্দোনেশিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতেও হরর সিনেমার বিশাল একটা অডিয়েন্স বেইজ আছে। এমনকি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও নিয়মিত হরর সিনেমা তৈরি হচ্ছে।

 

কিন্তু এই জায়গাটাতেই আমরা অনেকটা পিছিয়ে। শুধু পিছিয়েই না, আমাদের হরর জনরায় এখন পর্যন্ত রিমার্কেবল কোন সিনেমাই নেই, যেগুলো নিয়ে গর্ব করে কথা বলা যায়। বরং গুটিকয়েক সিনেমা পরবর্তীতে ট্রল ম্যাটেরিয়াল হয়ে দাঁড়িয়েছে।

 

সেদিক থেকে দেখলে রায়হান রাফি এবার হরর জনরাতেও একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা করছেন। আর সত্যি বলতে এখন পর্যন্ত ANDHAR-এর টিজার কাটকে আমার কাছে ঢালিউডের সেরা হরর টিজারই মনে হয়েছে।

 

তবে একটা বিষয় মাথায় রাখা দরকার - হরর, অ্যাকশন কিংবা থ্রিলার নিয়ে ওয়ার্ল্ডে এত বেশি সিনেমা তৈরি হয়েছে যে আপনি যতই ইউনিকভাবে বানানোর চেষ্টা করেন, কোনো না কোনো সিনেমার সঙ্গে কিছুটা মিল বা রেফারেন্স পাওয়া যাওয়াটা অস্বাভাবিক কিছু না। শতভাগ নতুন কিছু বানানো এই জনরাগুলোতে সত্যিই কঠিন।

 

কিন্তু সমস্যা তখনই হয়, যখন সিনেমা মুক্তির আগেই টিজারের কয়েকটা মিল দেখে পুরো সিনেমাকে হলিউড থেকে কপি বা ইন্সপায়ার্ড বলে অপিনিয়ন দিয়ে দেওয়া হয়!

আরশাদ আদনানের মতো একজন প্রযোজক যদি শুধু টিজার দেখেই সিনেমার ভেতরের গল্প বা মেকিং সোর্স সম্পর্কে এতটা নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছে যান, তাহলে প্রশ্ন উঠবেই - এটা আসলে কিসের ইঙ্গিত??? 

 

কিছু সিমিলারিটি বা রেফারেন্স যদি সত্যিই থেকেও থাকে, তাতেই বা সমস্যাটা কোথায়? আগে সিনেমাটা আসুক, দেখা যাক রাফি আসলে কী বানিয়েছেন। ভালো হলে প্রশংসা করব, খারাপ হলে সমালোচনা করার মত বহুত মানুষ আছে।

 

আমার কাছে মনে হয়েছে, মূল সমস্যাটা সিনেমার সিমিলারিটিতে না, মেন্টালিটিতে।

আমাদের ইন্ডাস্ট্রিতে এমনিতেই কালে-ভদ্রে ভালো সিনেমা আসে। হলের সংকট আছে, দর্শক ফেরানোর চ্যালেঞ্জ আছে, ইন্ডাস্ট্রি নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে কেউ যদি নতুন কিছু করার চেষ্টা করে, একটা নতুন জনরায় স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা করে তাকে সামনে এগোতে দেওয়া উচিত।

কিন্তু না... কেউ একটু সামনে এগোতে গেলেই তাকে টেনে ধরতে হবে, খুঁত খুঁজতে হবে, বিতর্ক তৈরি করতে হবে!

 

তাতে সিনেমা ইন্ডাস্ট্রি রসাতলে যাক - কার কী আসে যায়!

 

শেষ পর্যন্ত তো একই ইন্ডাস্ট্রির সিনেমা। একজনের সাফল্য মানে পুরো ইন্ডাস্ট্রির জন্যই নতুন একটা দরজা খুলে যাওয়া।

 

তাই আগে সিনেমাটা আসুক। তারপর জাজ করা হোক - কপি, ইন্সপিরেশন নাকি সত্যিই নতুন কিছু!

✍️ CrackedFlix 

 

 

Loading spinner

Reply
Share:

Loading spinner