Story: Cry Or Better Yet Beg (Reviews:02)

 রিভিউ নম্বর:০২

 (বাংলা অনুবাদ)

বর্ণনা🌷

 

Cry, or Better Yet, Beg একটি জনপ্রিয় কোরিয়ান ডার্ক রোমান্স উপন্যাস। যেখানে প্রেম, ক্ষমতা, আসক্তি, শ্রেণিভেদ, মানসিক টানাপোড়েন এবং জটিল মানবিক সম্পর্ককে অত্যন্ত আবেগঘন ও তীব্রভাবে তুলে ধরা হয়েছে।

গল্পটির পটভূমিতে রয়েছে ইউরোপীয় অভিজাত সমাজের আবহ, যা দেখতে অনেকটা ২০শ শতাব্দীর শুরুর দিকের ফ্রান্স বা ইউরোপীয় রাজকীয় সংস্কৃতির মতো অনুভূতি দেয়। যুদ্ধ, সামাজিক অবস্থান, কঠোর নিয়ম এবং অভিজাতদের প্রভাব। সব মিলিয়ে উপন্যাসটিতে এক ধরনের বিষণ্ণ অথচ নান্দনিক পরিবেশ তৈরি হয়েছে।

এই গল্পে ভালোবাসা সবসময় কোমল নয়…

কখনও তা অধিকারবোধে ভরা, কখনও নিষ্ঠুর, আবার কখনও গভীর আকাঙ্ক্ষা ও ভাঙনের মধ্যে আটকে থাকে। চরিত্রগুলোর আবেগ, দ্বন্দ্ব ও সম্পর্কের পরিবর্তন পাঠককে ধীরে ধীরে গল্পের অন্ধকার কিন্তু আকর্ষণীয় জগতে ডুবিয়ে দেয়।

 

⚠️সতর্কতা🔞

 

এই উপন্যাসটি সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। পড়ার আগে কিছু বিষয় সম্পর্কে জেনে রাখা ভালো, যেমন এটাতে আছে : ডার্ক রোমান্স ও মানসিকভাবে তীব্র সম্পর্ক, Toxic relationship ও possessive আচরণ, ক্ষমতার অসমতা ও সামাজিক বৈষম্য, মানসিক চাপ, ট্রমা ও আবেগগত কষ্ট, Manipulation, obsession এবং emotional conflict, কিছু দৃশ্যে সহিংসতা ও অস্বস্তিকর পরিস্থিতির ইঙ্গিত, ধীরগতির কিন্তু গভীর আবেগনির্ভর গল্প।

যারা গভীর আবেগ, জটিল চরিত্র এবং বিষণ্ণ অথচ সুন্দর পরিবেশের গল্প পছন্দ করেন, তাদের কাছে এই উপন্যাসটি বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে।

_______

একটা ছোট কথা বলি, ম্যাথিয়াসের নামের শেষে “হেরহার্ড্ট” হবে, আমি বার বার “হার্ডহার্ট” লিখে দিছি প্রথম পর্ব গুলোতে। ওটা ভুল নাম, আশা করি তোমরা বুঝবে। পরে আমি এগুলো নিজেই ঠিক করবো। এখন সময় নেই….🙈

উপন্যাসটির বাংলা অনুবাদে দেওয়া হবে

…….ধন্যবাদ সবাইকে…..

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x