গল্প:বিরহ বৃত্তান্ত (০৬)

লেখিকা:জান্নাতুল ফারিয়া প্রত্যাশা পর্ব:০৬   মাগরিবের নামাজের পর বসার ঘরে দু কাপ চা দিয়ে এসে মেহেরুন উপরের তলার বেলকনিতে চলে যায়। বাইরে বাতাস বেড়েছে। এই সময় সেখানে গেলে মনটা ভালো হয়ে যাবে নিশ্চিত। চায়ের কাপে চুমুক বসিয়ে মামুন শিকদার ছেলের দিকে তাকালেন। ছেলে অন্য সোফায়। আয়েশী ভঙিতে বসা তার এক হাতে চায়ের কাপ অন্যটাতে একটা … Read more

গল্প:বিরহ বৃত্তান্ত (০৫)

লেখিকা:জান্নাতুল ফারিয়া প্রত্যাশা পর্ব:০৫   ‘খালা, পানির পাতিল আবার রান্নাঘরে রেখে আসুন।’ খালা অপ্রস্তুত হলেন। একবার তাকালেন মেহেরুনের দিকে। মেয়েটার চোখ মুখ কুঁচকানো। আষাঢ়ের মেঘের মতো কালো। তিনি কী করবেন বুঝতে পারছেন না। ‘খালা, কথা কানে যায়নি?’ খালা মাথা নুইয়ে পানির পাতিল নিয়ে পা বাড়ালেন আবার। মেহেরুন নড়ল না। খালা দৃষ্টির আড়াল হতেই ওয়াহীদ তার … Read more

গল্প:বিরহ বৃত্তান্ত (০৭)

লেখিকা:জান্নাতুল ফারিয়া প্রত্যাশা পর্ব:০৭   মেহেরুন এক গ্লাস শরবত নিয়ে ঘরে এলো। ওয়াহীদকে দেখল ঘর জুড়ে পায়চারি করছে আর কথা বলছে কারোর সাথে। মেহেরুন দাঁড়িয়ে রইল এক কোণায় চুপটি করে। ওয়াহীদ ফোন কাটল আরও কতক্ষণ পর। এরপর মেহেরুন এগিয়ে এল। শরবতের গ্লাসটা বাড়িয়ে দিল তার দিকে। ওয়াহীদ তাকে এক ঝলক দেখে নিয়ে গ্রহণ করল সেটা। … Read more

গল্প:বিরহ বৃত্তান্ত (০৪)

লেখিকা:জান্নাতুল ফারিয়া প্রত্যাশা পর্ব:০৪ লোকটা বেরিয়ে গেছে। তবে মেহেরুন এখনো স্বাভাবিক হতে পারেনি আগের মতো। লোকটা তাকে হুমকি দিয়েছে? হ্যাঁ, হুমকি দিয়েছে। সামান্য তাকানোর জন্য এভাবে বলবে? আর সে অন্য পুরুষের দিকে কেন তাকাতে যাবে? বিয়ের আগেই যেখানে তাকায়নি এখন কেন ঘরে স্বামী রেখে সে অন্য পুরুষকে দেখবে? অবশ্য এখন থেকে এই স্বামীর দিকেও আর … Read more

গল্প: বিরহ বৃত্তান্ত (০৩)

লেখিকা:জান্নাতুল‌ ফারিয়া প্রত্যাশা পর্ব:৩       কিন্তু শেষ রক্ষা আর হলো কই! পিঠটা বিছানায় লাগানোর আগেই ভদ্রলোকের রাশভারী গলার স্বর কানে এসে বারি খেল, ‘এত তাড়াতাড়ি রান্না শেষ?’ মেহেরুনের মেজাজ খারাপ হলেও যথেষ্ট সাবলীল গলায় বলল, ‘খালা সব রেঁধে ফেলেছেন।’ ‘বেশ। সময়টা তবে অন্য কাজে লাগাও। পাগুলো টিপে দাও আমার।’ ‘কী?’ হকচকাল মেহেরুন। ড্যাবড্যব … Read more

গল্প: বিরহ বৃত্তান্ত(০২)

লেখিকা: জান্নাতুল ফারিয়া প্রত্যাশা পর্ব:০২ কেঁদে-কেটে ভয়ানক অবস্থা। মেহেরুন আজ কোনোভাবেই তার শ্বশুরবাড়িতে যাবে না। অন্যদিকে তাকে এখানে ফেলে তার স্বামীও নড়বে না একচুল। ওয়াহীদকে শিকদার সাহেব অনেক করে বুঝিয়েও কোনো ফায়দা করতে পারলেন না। ছেলেটা জেদি, তবে আজ জেদটা একটু বেশিই দেখাচ্ছে। শেষে পরাস্ত হয়ে নিয়াজকেই অনুরোধ করলেন, মেয়েটাকে যেন রাজি করায়। ‘মা, বাড়িটা … Read more

গল্প:বিরহ বৃত্তান্ত(০১)

লেখিকা:জান্নাতুলফারিয়া প্রত্যাশা পর্ব:০১ বিয়েটা হয়েছে একেবারে হুট করেই। মেহেরুন লোকটাকে চেনে না। কেবল জানে, সে সম্পর্কে তার চাচাতো ভাই। আপন নয়। সেই লোকের বাবা তার বাবার আপন চাচাতো ভাই। সেই হিসেবেই সেই লোকও তার চাচাতো ভাই হয়। তবে মেহেরুন তার চাচাকে দেখলেও সেই চাচাতো ভাইকে সেভাবে কখনো দেখেনি। আবার দেখলেও তার মনে নেই খুব একটা। … Read more