Notifications
Clear all
August 16, 2026 3:20 pm
মিহাল আর এক মুহূর্তও দেরি না করে অত্যন্ত পরম মায়ায় নীলার চিবুকটা আলতো করে ছুঁয়ে নিজের দিকে তুলে ধরল। তার চোখে তখন এক মহাসমুদ্র সম্বলিত ভরসা। ঠোঁটের কোণে এক চিলতে আশ্বাসের মুচকি হাসি ফুটিয়ে সে গভীর স্বরে বলল,
“আমি আছি তো নীলাঞ্জনা, তোমার বন্ধু, তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার সবটুকু ভালোবাসা হয়ে।”
মিহালের এই গভীর ভালোবাসার বাণী যেন আশ্বাসের বদলে নীলার মনের গহীনে এক অজানা, সুপ্ত আতঙ্কের জন্ম দিল। অতীতের সব হারানোর ক্ষতগুলো এক লহমায় জ্যান্ত হয়ে উঠল তার বুকের ভেতর। সে প্রচণ্ড ছটফট করে, এক বুক আতঙ্ক নিয়ে ব্যস্ত হয়ে বলে উঠল,
“না, না, না, না! আমি... আমি চাই না আপনাকে বন্ধু বানাতে! আমি চাই না আপনাকে ভালোবাসতে! আমি কোনোভাবেই চাই না আপনাকে হারাতে... পারব না, আমি আপনাকে হারাতে পারব না মিহাল! আমি জীবনে যা কিছু ভালোবেসে চেয়েছি, তার সবকিছুই হারিয়েছি। দুনিয়ার মানুষ জানুক আমি খুব স্ট্রং, খুব শক্ত... কিন্তু এতটা শক্ত বা সাহসী আমি নই যে আপনাকে হারানোর ধকল সহ্য করার ক্ষমতা রাখব! আমার চাই না এই ক্ষমতা পেতে... চাই না আপনাকে হারাতে, চাই না, চাই না।"
.........ক্যাটাগরি......
রোমান্টিক, সামাজিক, সাসপেন্স।