Story:Cry or Better Yet Beg (Reviews:01)

রিভিউ:০১ 

 

COBYB উপন্যাসটি পড়ার আগে,


Spoiler মুক্ত ছোট একটি রিভিউ পোস্ট।🌷

______

একটি ছোট্ট মেয়ে, নিঃশব্দ, ভীতু, সাধারণ। আর অন্যদিকে একজন অভিজাত যুবক, যে শুধু রাজকীয় সৌন্দর্যের জন্য নয়, নিজের ক্ষমতা, বুদ্ধিমত্তা এবং ঠান্ডা ব্যক্তিত্বের জন্যও সবার কাছে ভয়ের নাম।

Cry, or Better Yet, Beg এমন এক উপন্যাস, যেখানে ভালোবাসা কোমল নয়। বরং তা ধীরে ধীরে মানুষকে গ্রাস করে ফেলে।

লায়লা লিউয়েলিন নিজের শান্ত জীবন নিয়েই থাকতে চেয়েছিল। প্রকৃতি, পাখি আর ছোট্ট পৃথিবীটুকুই ছিল তার আশ্রয়। কিন্তু ডিউক, ম্যাথিয়াস ভন হেরহার্ড্টের নজরে পড়ার পর থেকেই সবকিছু বদলে যেতে শুরু করে।

ম্যাথিয়াস শুধু একজন অভিজাত ডিউক-ই নন, তিনি সাম্রাজ্যের অন্যতম প্রভাবশালী উত্তরাধিকারী, অসাধারণ শিকারি, কৌশলী ব্যবসায়ী এবং military training পাওয়া একজন অভিজ্ঞ অভিজাত ব্যক্তি, যার ঠান্ডা ব্যক্তিত্ব, তীক্ষ্ণ বুদ্ধি ও কর্তৃত্বপূর্ণ উপস্থিতি সবাইকে সহজেই প্রভাবিত করে। ছোটবেলা থেকেই তাকে নিখুঁত উত্তরসূরি হিসেবে গড়ে তোলা হয়েছে। মানুষ তাকে সম্মান করে, আবার ভয়ও পায়। কারণ তিনি সবসময় শান্ত থাকলেও, তার ভেতরে লুকিয়ে থাকে নিয়ন্ত্রণ করার প্রবল ক্ষমতা এবং নিজের চাওয়া জিনিস পাওয়ার অভ্যাস।

কিন্তু লায়লা তার জীবনে আসার পর প্রথমবারের মতো এমন অনুভূতির মুখোমুখি হয়, যা সে নিয়ন্ত্রণ করতে পারে না।

একদিকে নিষ্ঠুর অভিজাত সমাজ, অন্যদিকে এক সাধারণ মেয়ের নীরব লড়াই। অহংকার, ক্ষমতা, আকর্ষণ এবং দমিয়ে রাখা আবেগের মধ্যে তাদের সম্পর্ক ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছায়, যেখানে ভালোবাসা আর ধ্বংস, দুটোর সীমারেখাই ঝাপসা হয়ে যায়।

এই গল্প শুধু romance নয়, এটি obsession, emotional conflict, power imbalance এবং মানুষের ভেতরের অন্ধকার অনুভূতিগুলোর গল্প। প্রতিটি পর্বের সাথে tension বাড়তে থাকে, আর চরিত্রগুলোর জটিলতা পাঠককে একই সাথে মুগ্ধ ও কষ্ট দেয়।

যদি আপনি slow-burn dark romance, intense chemistry, psychological tension এবং deeply emotional গল্প পছন্দ করে থাকেন, তাহলে এই উপন্যাস আপনাকে শেষ পর্যন্ত বেঁধে রাখবে।

______

[এই সম্পূর্ণ উপন্যাসটি “English Novel To Bangla” পেইজেই নিয়মিত আপলোড হবে। অনেকেই হয়তো এটির Manhwa পড়েছেন, কিন্তু উপন্যাসটা পড়েননি। আমি মূলত এখানে অফিসিয়াল উপন্যাসটাই সম্পূর্ণ বাংলাতে অনুবাদ করছি, যেটা থেকে Manhwa art রিলিজ হচ্ছে। আমি Already Manhwa পার করে নতুন পর্ব গুলোও বাংলা অনুবাদ আপলোড করে দিয়েছি, যেগুলোর এখনো Manhwa art বের হয়নি।]

আশা করি সবাই পাশে থাকবেন, যারা এধরণের ইংরেজি উপন্যাস ভালোবাসেন, এবং ভবিষ্যতে আরও অসাধারণ সব উপন্যাস নিজের ভাষাতেই উপভোগ করতে চান…

 

ধন্যবাদ।🖤🌻

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x