লেখক:আর আই রফিক
________________
যুদ্ধ যুদ্ধ রব আছে,
বন্দুক কামান গোলা আছে,
ক্ষেপণাস্ত্রের গুদাম আছে,
যুদ্ধ বিমান প্রস্তুত আছে,
নৌবহর সাজানো আছে,
যুদ্ধ করার সৈন্য নেই।
বিয়েবাড়ি সাজান আছে,
সামিয়ানা টানান আছে,
খাবার দাবার রান্না আছে,
কাজী সাহেব এসে গেছে,
মেহমানরা বসা আছে,
কবুল বলার পাত্র নেই।
স্বর্ন খঁচা শাড়ি আছে,
কানের সোনার দুল আছে,
হীরের তৈরী হার আছে,
হাতের সোনার বালা আছে,
ছয় বেহারার পালকি আছে,
পাত্রীই কেবল বাড়ি নেই।
পাঁচতলা বাড়ি আছে,
সিন্দুক ভরা টাকা আছে,
ইচ্ছেমতো খাবার আছে,
চাকর বাকর রেডি আছে,
স্ত্রী সন্তান কাছে আছে,
শরীর কেবল সুস্থ নেই।
সার্বভৌমিক সীমা আছে,
দেশ ভরা মানুষ আছে,
রাজা মন্ত্রী উজির আছে,
দেশ রক্ষার সৈন্য আছে,
রাজপ্রাসাদে চাকর আছে,
প্রজার মুখে হাসি নেই।
হাত-পায়ের সবই আছে,
মাথায় লম্বা চুল আছে,
মুখে সুন্দর দাঁত আছে,
গায়ে নতুন পোশাক আছে,
চেহারায় লাবণ্য আছে,
মধ্যে শুধু আত্মা নেই।
…….সমাপ্ত…….