গল্প: মিস ফাস্ট ইয়ার(০১)

লেখিকা:তাছমিয়াতুল জান্নাত

পর্ব :০১

 

 

আসসালামু আলাইকুম..

​কথাটা বলেই মাথা নিচু করে রায়াশের সামনে দিয়ে একটা মেয়ে দ্রুত চলে যাচ্ছিল।

রায়াশ থামল, খানিকটা কৌতূহল নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে ডাকল,

“এই যে, মিস চারচোখ!”

​ডাক শুনে মেয়েটা থমকে দাঁড়াল। এরপর ধীরপায়ে পিছন ফিরে এসে আবার মাথা নিচু করেই দাঁড়াল।

কাঁপা গলায় বলল,

“ভাইয়া, আপনি আমাকে ডেকেছেন?”

​রায়াশ তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে পরখ করে নিয়ে প্রশ্ন করল,

“হ্যাঁ, তোমাকে ডেকেছি। কোন ক্লাস? নাম কী তোমার?”

​মেয়েটা জড়সড় হয়ে উত্তর দিল,

“ভাইয়া, আমার নাম ফাওজিয়ার তীরা। অনার্স প্রথম বর্ষ।”

​রায়াশ ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল, “

শোনো মেয়ে, আমি তোমার ওই নাম ধরে ধরে ডাকতে পারব না, বলে দিলাম। তোমাকে যদি আমি ‘মিস ফার্স্ট ইয়ার’ বলে ডাকি, তোমার কোনো সমস্যা হবে?”

​তীরা তখনও মাথা নিচু করেই জানাল

, “না ভাইয়া, কোনো সমস্যা নেই।”

​কথাটা বলতে বলতেই তীরার চোখ দুটো টলমল করে উঠল। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ার আগেই সে সামলে নেওয়ার চেষ্টা করল।

রায়াশ ভ্রু কুঁচকে তাকাল

, “আরে, কান্না করছো কেন? আমি কি তোমাকে কড়া কিছু বলেছি?”

​তীরা ধরা গলায় উত্তর দিল, “ভাইয়া আসলে না… আমি তো আজ এই কলেজে একদম নতুন…”

 

চলবে………

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments