অনু গল্প

আম্মু সিঙ্গেল সোফায় বসে টিভি দেখছে, আমার প্রাণপ্রিয় ভাই কাব্য আরেক সিঙ্গেল সোফায় বসে ট্যাবে গেইম খেলছে। এন্ড দি গ্রেট মি বড় সোফাটা একাই দখল করে শুয়ে চিপস খেতে খেতে ইউটিউবের ভিডিও দেখছি। তো হঠাৎ আমার ভাই কাব্য বলে উঠল,

— ” আচ্ছা আম্মু বাংলাদেশে আইন অনুযায়ী তো আঠারো বছর বয়সেই মেয়েদের বিয়ের বয়স হয়ে যায়। এখন তো আবার বিশেষ ক্ষেত্রে ষোল বছরেই দেওয়া যায়?”

আম্মু ভ্রু কুচকে রিমোট দিয়ে চ্যানেল ঘোরাতে ঘোরাতে বলল,

— ” হ্যাঁ তো? তুই তো আর মেয়ে না আর তাছাড়াও তোর ষোল বা আঠারো কোনোটাই হয়নি।”

— ” না মানে তোমার মেয়ের তো আঠারো বছর দুই মাস হয়ে গেছে তাইনা?”

আম্মু কিছু বলবে তার আগেই আমি ফোন দেখতে দেখতে বললাম,

— ” আমার বয়সটা যেভাবে মনে রাখিস সেভাবে যদি পড়াটা মনে রাখতে পারতি তাহলে হয়েই যেতো। যাই হোক ইউ কন্টিনিউ।”

কাব্য আমার দিকে একবার তাকিয়ে আম্মুর দিকে তাকিয়ে বলল,

— ” তোমার মেয়ের বিয়ের বয়স তো দু-বছর আগেই হয়ে গেছে এখনও বসিয়ে রেখেছো কার জন্য?”

আম্মু এবার টিভি থেকে চোখ সরিয়ে অবাক হয়ে বলল,

— ” দু-বছর কীভাবে? ওর তো সবে আঠারো হলো?”

কাব্য ডাবল অবাক হয়ে বলল,

— ” আরে স্পেশাল কেস এর কথা বললাম না। তোমার মেয়ের মাথায় যে পরিমাণ ঘাপলা আছে তাতে এটাও তো স্পেশাল কেস।”

বলে আবার গেমস খেলায় মনোযোগ দিলো।আমার ভিডিও অটোমেটিক্যালি পজ হয়ে গেল। চিপসও চিবোতে পারলাম না। আম্মু টিভির দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। আচ্ছা ও কী ইনডিরেক্টলি আমায় পাগল বলল? 🤔

[ ছোট ভাই শুধু ছোট ভাই নয় ছোটখাটো এটম বম হয়। যখন ফাটে তখনই ধামাকা 🙄]

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x