কবিতা:হৃদয়-পদ্মের কাব্য

হৃদয়-পদ্মের কাব্য
লেখিকা:রে জা

​তুমি পূর্ণতা মোর অন্তরগৃহে,
তুমি মন-জমিনে করো বাস।
তুমি হৃদয়-নদীর বুকে ঢেউ,
তুমি আপনতর, সুখ-উচ্ছ্বাস।

​তুমি গোধূলি বেলার আবির রাঙা,
মোর শূন্য হিয়া’র ক্যানভাস।
শত বেদনার গাঢ় কুয়াশায়,
তুমিই জ্যোৎস্নার পূর্ণ প্রকাশ।

​তুমি সুর হয়ে আসো নিভৃত ক্ষণে,
মোর মৌনতারই আঙিনায়।
তোমারি ছোঁয়ায় বিষাদ ধূসর,
স্বর্ণালী রঙে প্রাণ ফিরে পায়।

​তুমি ধ্রুবতারা হয়ে জেগে থাকো,
মোর ভবঘুরে এই আঁধার পথে।
আমার যতোটা প্রাপ্তি আছে,
বেঁধেছি তোমারি ভাগ্য-রথে।

 

​অবিরাম থেকো শিয়রে আমার,
হয়ে স্নিগ্ধ প্রেমের সুবাস।
তুমি মোর প্রাণের চির-বসন্ত,
অনাগত দিনের পরম আশ্বাস।

 

সমাপ্ত
১৭-০৪-২০২৬ ঈসায়ী

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Most Voted
Newest Oldest
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x