Writer: Reja
ইচ্ছে করে মন-শহরে
ছিটিয়ে গোলাপ ফুল,
তোমায় এনে আপন জেনে
বাঁধবো এপাড়-কূল।
হৃদয়-নদী বইছে আজও
তোমার নামের টানে,
অচিন সুরের ছন্দ জাগে
গভীর অভিমানের গানে।
আকাশ জুড়ে মেঘের ভেলা
রঙিন সুতোয় বোনা,
তোমার চোখের পলক ছুঁলে
দুঃখ আর রবে না।
একলা পথে হাঁটতে গিয়ে
খুঁজি তোমার ছায়া,
সারা শহর জুড়ে আছে
তোমার কাজল-মায়া।
ইচ্ছে করে নীল সীমানায়
হারিয়ে দুজনে যাই,
বুকের ভেতর তোমার ছবি
যতন করে সাজাই।
স্বপ্নডানায় ভর করে আজ
উড়বো দূর আকাশে,
জীবন আমার ধন্য হবে—
থাকলে তুমি পাশে।
সমাপ্ত
১৩-০৪-২০২৬ ঈসায়ী
মাসিক রুহে রেজা