লেখা:রে জা
তুমি আমার শুভ্র সকাল,
মিঠা রোদের হাসি;
আমি তোমার, তুমি আমার—
মুগ্ধতায় পাশাপাশি।
তোমার জন্য সিক্ত বকুল,
তাজা ঘ্রাণের বাস;
সফেদ রঙের সবুজ পাতা,
শিশির মাড়িয়ে ঘাস।
অলস দুপুর তোমার কোলে,
শীতল বাতাস জোটে;
শুকনো মরু সজীব হয়ে—
জুঁই-চামেলী ফোটে।
সন্ধ্যাতারার সঙ্গে কথা,
বলব দুজন মিলে;
তুমি আমার পুণ্যময়ী প্রণয়,
সুকুন আনো দিলে।
সমাপ্ত
১২-০৪-২০২৬ ঈসায়ী