কবিতা:মধুপাখি

কবিতা:মধুপাখি

Writer:DRM Shohag

কাব্যগ্রণ্থ মধুপাখি

 

——————–

 

ওগো আমার মেঘবতী
তোমার মেঘের আদ্র ছোয়ায় আমায় ভিজিয়ে দিও;
আমাদের এখনো একসাথে বৃষ্টিতে ভেজা বাকি।

 

 

ওগো আমার মায়াময়ী
তোমার মায়ায় আমাকে জড়িয়ে নিও;
আমি নাহয় তোমাতেই মত্ত হবো।
আমি তোমায় যতনে-
বাধিবো আমার মায়ার বাধনে।

 

 

প্রিয় জোনাকি
জোনাকিপোকার আলোই আমি তোমাকে দেখবো;
তোমার আবেগভরা চাহনিতে আমি উন্মাদ হবো।
তোমার মাদকীয় কণ্ঠে আমি মাতাল হবো।

 

 

ওগো আমার রক্তকণিকা
আমার প্রতিটি রক্তের ফোটায় তোমার নাম লেখা।
আমার হৃৎস্পন্দনের শব্দ তুমি কি শুনতে পাও?

 

 

হে আমার হিমালিকা
তোমার হিমশীতল ভালোবাসার পরশে আমার সূর্যের প্রখর উত্তাপের মতো ক্রোধ নিভিয়ে দিও;
গ্রীষ্মের রাতে তোমার ছোঁয়ায় আমাকে শীতল করিও।

 

প্রিয় আদরিনী
তোমার আদরে আমার হৃদয়ের উষ্ণ অনুভূতিগুলোকে শীতল করে দিও।


আমার বুকের পাজড়ে তোমায় শক্ত করে জড়িয়ে ধরা বাকি।


তোমার বুকে মাথা রেখে জোৎস্নার আকাশ দেখা বাকি।

 

 

ওগো আমার অস্পর্শীয়া
তোমার তুলতুলে গালে আমার ঠোঁটের স্পর্শ দেওয়া বাকি।
রান্নাঘরে তোমায় পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরা বাকি।

 

 

প্রেয়সী?

তুমি নাহয় রাত জেগে আমার ফেরার অপেক্ষা করিও।
অতঃপর আমি বাসায় আসলে- আমার ঘামযুক্ত শরীরের গন্ধ নিও।

 


তোমার শাড়ির আঁচলখানি দিয়ে আমার মুখটি পরম আদরে মুছিয়ে দিও।

 

 

প্রিয় সংসারীনি
তোমার নরম হাতের রান্না খাওয়া বাকি।
হৃদয়ের সমস্ত ভালোবাসা তোমায় ঢেলে দেওয়া বাকি।
বিনিময়ে তুমি নাহয় ক্লান্ত আমিকে নিজের হাতে খাইয়ে দিও।

 

 

ওগো আমার ঘুমকুমারি
যখন তুমি নিষ্পাপ শিশুর মতো এলেমেলোভাবে ঘুমাবে;
আমি অপলক নেত্রে তোমার ঘুমন্ত চেহারায় তাকিয়ে আবারো তোমার মায়ায় পড়বো।

 

 

ওগো সঙ্গিনী
তোমার সাথে একসাথে বসে বাদাম খাওয়া বাকি;
আমি নাহয় বাদামের খোসা ছাড়ানোর অজুহাতে ফু দিয়ে তোমার চুলগুলো এলেমেলো করে দিবো।
বিনিময়ে আমার হাতটি ধরে ফুটপাতে একটুখানি হেটো।

 

 

প্রিয় ফুটন্তফুল
তোমার খোপায় বকুল ফুলের মালা বাঁধা বাকি।
তোমার সাথে বসে ঘাসফুলের উপরে জমা শিশির দেখা বাকি।

 

 

ওগো আমার গোলাপি রানী
মৃদু হাওয়ায় ফুলের পাপড়ির মতো তোমার দোদুল্যমান ঘোমটা দেখা বাকি।
তোমার লাল টুকটুকে গাল টিপে দেওয়া বাকি।

 

 

প্রিয় কাঠগোলাপ
তোমাকে আমি কাঠগোলাপের মতো ভালোবাসবো;
নয়তো তার চেয়েও বেশি।
দুহাতে কাঠগোলাপ নিয়ে তোমার সামনে হাটু মুড়ে বসা বাকি।

 

 

ওগো আমার অপরাজিতা ফুল
আমি কল্পনায় দেখি তুমি নীল শাড়ি পরেছো;
তারপর তোমাকে ভাবি-
ঝুলন্ত অপরাজিতা ফুলের চেয়েও বেশি সুন্দরী তুমি।
অতঃপর তোমার রঙে নিজেকে রাঙিয়ে তোলার তীব্র ইচ্ছে হয়।

 

 

ওগো আমার ফুলের রানী
আমি মধুপাখি হয়ে তোমার মধুর মিষ্টিময় স্বাদে পাগল হতে চাই।
মধুর ঘ্রাণে মৌমাছির মতো ছুটে যেতে চাই শত-সহস্র মাইল।
অবশেষে তোমারই স্পর্শে নিজেকে ধন্য করতে চাই।

 

   …..সমাপ্ত…..

 

বিঃদ্রঃ এখানে কবিতাটি শেষ হয়েছে,কাব্যগ্রণ্থটি নয়।এই কাব্যগণ্থে এখনো অনেকগুলো কবিতা আসবে ইনশাআল্লাহ। কবিতাটি গদ্যছন্দে হওয়ায় লাইনগুলোর অন্তমিল বা ছন্দের মিল পাবেন না।আর এটা আমার প্রথম কবিতা,তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আশা করি ধীরে ধীরে কবিতার গুণগত মান বৃদ্ধি করতে পারবো ইনশাআল্লাহ।আর হ্যা,কবিতাটি আমার ভবিষ্যতের স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখে লেখা। কেমন লেগেছে সবাই জানাবেন।

0 0 votes
Article Rating
Loading spinner
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x