কবিতা: ওহে সুন্দর পৃথিবী

ওহে সুন্দর পৃথিবী

R.I. Rafik

হে পৃথিবী, ওহে পৃথিবীর রীতি,
জানি, ব্যতিক্রম নেই তোমাতে।
পথিক তুমি তোমারই পথে।
মন নেই কারো মন রক্ষাতে।
অবিরাম বয়ে চলাই ধর্ম তোমার।

 

জানি আমাকেও ভুলে যাবে একদিন।
যেমন সবাইকে ভুলে গেছো,
এক মুহূর্তও থামোনি কারো জন্য।
আমার জন্যও থামবে না জানি
ক্লান্তিহীন পথিকের মতো
চলবেই তুমি অবিরাম গতিতে।

 

আমি যে তোমার প্রেমে বিভোর,
তোমার মনে পড়বে না জানি।
আমি যে তোমাকে কতো ভালোবাসি
সেটা তুমি জানতেই চাইবে না।
দুর্বার অপ্রতিরোধ্য গতি তোমার,
কারো সাধ্য নেই তোমাকে থামায়।

 

একদিন আমি লুকিয়ে যাবো গহীন অন্ধকারে,
খুঁজে পাবে না কেউ,
ভাসবে না পৃথিবীর বাতাসে কণ্ঠ আমার,
তবু তোমার নিয়মে কোলাহল রবে চারদিকে,
অনুপস্থিত শুধু আমিই রবো।

 

যাক্ দুঃখ করে লাভ নেই,
তুমি হেটে চলো তোমার পথে।
আমি লুকিয়েই উঁকি দেবো
একটি বারের মতো দেখতে তোমায়।

——–সমাপ্ত——-

নিচে আপনার মূল্যবান মন্তব্য আর রেটিং দিয়ে যাবেন প্লিজ সবাই

0 0 votes
Article Rating
Loading spinner
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x