Writer : Reja
আমার এক ছাত্র, তার নাম রহমত;
পড়া ছেড়ে দুষ্টুমি—হলে মামা সহমত।
চক-বোর্ড, পেন্সিল থাকে না যথাযথ,
সারাদিন তাহাদের হায়রে কী কসরত!
ডাস্টার রেখে পাশে মাস্টার লেখে যেই,
ভুল হলে মুছে নেয় শরীরের কাপড়েই।
পড়ালেখা হলো কই? পাতা ওড়ে পতপত;
পড়াতে মন কেন নাই, বাবা রহমত?
পেন্সিল কাটারটা বক্সে সে থাকে কই?
রহমতের মুখে সে কাজটা যে তুচ্ছই।
লিখতে দিলে তারে লেখা জুড়ে খতা-খত্ব;
ওরে বাপু মন দাও, এই মামা রহমত।
এইবার মন দাও, আম্মু যে রাগী বেশ;
পড়াটা না হলে ঘুম-খাওয়া সব শেষ।
এইবার সম্বিত ফিরে পেল রহমত;
পড়বে ভালো করে, দিল তাই মতামত।
সমাপ্ত
০৫-০৫-২০২৫ ঈসায়ী