লেখনীতে:মাহজাবিন রাফা
পর্ব:৯
হ্যাম্পসট্যাড ধনী ও শান্তি প্রিয় মানুষের জন্য সেরা। লন্ডনের বুকে এ যেন সবুজ এক টুকরো প্রকৃতি। heathrow airport থেকে হ্যাম্পসট্যাড এর দূরত্ব বেশি নয়। রাস্তা ফাঁকা থাকলে ৩৫ মিনিটে যাওয়া যায়। রাস্তার দুপাশে শারি শারি সবুজ বড় বড় গাছ। মাহতিমদের গাড়ি আপন মনে চলছে। গাড়ির মধ্যে একধরনের নীরবতা বিরাজমান। কারো মুখে কোনো কথা নেই। কুহু কায়নাতের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। কায়নাত কুহুর মাথায় হাত রেখে গাড়ির জানালা নামিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। মাহতিম গাড়ির রিয়ারভিউ মিররে কায়নাতকে আর কুহুকে মনোযোগ সহকারে দেখতে থাকে। মাহতিমের চোখে ভেসে ওঠে কায়নাতের স্টেজে নৃত্য করা দৃশ্য। মাহতিম গাড়ির সিটে গা এলিয়ে দিয়ে চোখ বুজে মনে মনে বলতে থাকে — একবার তোমাকে হারিয়েছি নীলাঞ্জনা। কিন্তু এবার আর ছাড়ছি না। এবার ইনশাআল্লাহ নীলাঞ্জনা তুমি এবং লিটল কায়নাত দুজনই আমার হবে। মাহতিমদের বাসার সামনে গাড়ির থামে। দুজন গার্ড বাড়ির বড় গেটটা খুলে দেয়। মাহতিমের গাড়িটা গেট পেরিয়ে বাড়ির সদর দরজার সামনে থামে। ড্রাইভার তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়। ড্রাইভার মাহতিমের দরজা খুলার আগেই মাহতিম নিজের দরজা খুলে দেয় আর ড্রাইভারকে ইশারায় বলে দেয় আপনি যেতে পারেন। মাহতিম নিজে কায়নাতের সাইডের ডোর টা খুলে দেয়।
— আমি খুলতে পারতাম। এর কোনো প্রয়োজন ছিল না
মাহতিম মনে মনে বলল — তোমাকে আর লিটল প্রিন্সেসকে আর কোনো কষ্ট করতে হবে না।
কায়নাত কুহু কে নিয়ে গাড়ি থেকে বের হওয়ার সময় মাহতিম কায়নাতের কাছ থেকে কুহুকে নিয়ে নিল। কায়নাত কুহুকে মাহতিমের কাছে দেওয়ার পর নিজের গুচি ব্র্যান্ডের পার্সটা গাড়ি থেকে নিয়ে গাড়ির ডিকি থেকে লাগেজ আনতে গেলে মাহতিম বলে ওঠে — তোমার কষ্ট করতে হবে না গার্ডরা নিয়ে আসবে। কথাটা বলেই মাহতিম দরজার দিকে হাঁটা শুরু করে। কায়নাতও মাহতিমের পিছনে পিছনে পা বাড়ায়। মাহতিম বাড়ির পাস চেপে বাড়িতে প্রবেশ করে। মাহতিমের বাসা ভিতরে একটু বেশিই সুন্দর। ঘরের ভিতরে প্যালেস প্যালেস একটা ভাব আছে। দেখে মনে হচ্ছে কোনো রাজমহল। মাহতিম আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজছিল। ঠিক তখনই একটা বিদেশিনী এসে মাহতিমের সামনে দাঁড়ালো। বয়স বেশি নয়। গায়ের রং ধবধবে ফর্সা। মেয়েটির পরনে একটা ছাই রংয়ের ফ্রক পড়া। হাতের সাদা গ্লাভস। মাথায় হেয়ার ক্যাপ। বিদেশিনী মাহাতিম এর দিকে হাসি দিয়ে তাকিয়ে বলল — Welcome sir.
—Where is mom and dad ( আম্মু আর আব্বু কোথায়?)
— they are in their room ( তারা তাদের রুমে আছে)
— go get them if they are nof asleep ( আম্মু আব্বুকে ডেকে নিয়ে এসো যদি ঘুমিয়ে থাকে)
— ok sir ( জি স্যার)
বিদেশিনী চলে যাওয়ার ৫ মিনিটের মধ্যে মাহতিমের মা আর বাবাকে নিয়ে নিচে নামলো।
চলবে ……….